
ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৩:২৪

বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল হক মনি। ছবি সংগৃহীত
দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে বিরোধী দলকে তাদের কর্মসূচি নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার (৯ অক্টোবর) থাইরয়েড সোসাইটির ৮ম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
চিফ হুইপ বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সরকার। বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। তবে মাত্র পাঁচ-ছয় মাসে সরকার ফেলে দেয়ার জন্য এখনই লংমার্চের মতো কর্মসূচি বিরোধী দলের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের প্রতি তিনি আরও বলেন, যারা ছয়টা সিট পেয়ে সরকার ফেলে দেয়ার হুমকি দেয় তাদের মানসিকতায় পরিবর্তন আসা দরকার।
এ সময় দেশের রাজনীতিকে অগণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য সাবেক চিফ জাস্টিস খায়রুল হককে দোষারোপ করেন চিফ হুইপ। তিনি বলেন, দেশের কফিনের শেষ পেরেক মেরে গিয়েছেন সাবেক চিফ জাস্টিস খায়রুল হক।