
ভয়ংকর রূপেই ডেঙ্গু, আরও ৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫

অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের পারকিনসনস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় অর্ধেক বলে দাবি করা হয়েছে গবেষণায়।
ধূমপান অসুস্থতা ও অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তা সত্ত্বেও, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের পারকিনসনস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় অর্ধেক বলে দাবি করা হয়েছে কিছু গবেষণায়।
গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্লেষণধর্মী সংবাদের প্ল্যাটফর্ম দ্য কনভারসেশন।
বিস্ময়কর এই সংযোগের কথা প্রথম জানা যায় ৫০ বছরেরও বেশি সময় আগে, যখন ব্রিটিশ ও মার্কিন গবেষকরা লক্ষ্য করেন, ধূমপায়ীদের সামগ্রিক মৃত্যুর হার অনেক বেশি হলেও পারকিনসনস রোগে তাদের মৃত্যুর আশঙ্কা কম। পরবর্তীকালের অনেক গবেষণাতেই একই চিত্র উঠে এসেছে।
ধূমপানের সাথে পারকিনসনস রোগের ঝুঁকি কম হওয়ার সম্পর্কটি কেন রয়েছে, তা এখনও অস্পষ্ট। গবেষকরা এ বিষয়ে বেশ কিছু ব্যাখ্যা দিলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।
সিগারেটের ধোঁয়ায় হাজার হাজার রাসায়নিক ও গ্যাস থাকে; তাই গবেষকরা এর অনেকগুলো উপাদান নিয়েই অনুসন্ধান চালিয়েছেন। এর মধ্যে নিকোটিন বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে, কারণ এটি মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে; তবে পারকিনসনস রোগে আক্রান্ত ব্যক্তিদের ওপর নিকোটিন নিয়ে চালানো পরীক্ষায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এটি রোগটির গতি ধীর করে দেয়। ধূমপায়ীদের ক্ষেত্রে পারকিনসনস-এর ঝুঁকি কমাতে সক্ষম অণুর সন্ধান এখনো অব্যাহত আছে।