
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩

সৌদি আরবের বিমানবন্দরে দুটি হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ছবি: রয়টার্স
জাজানের কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দর এবং নাজরান বিমানবন্দরে দুটি হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ হামলা হয় বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি।
হুতি গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানায় আল জাজিরা।
সৌদি সিভিল এভিয়েশন অথরিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হামলার পরপরই বিশেষায়িত দলগুলো তা মোকাবিলা করে। এ ঘটনায় তিনজন আহত হন, যাদের আঘাতের তীব্রতা ছিল ভিন্ন মাত্রার। হামলায় কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যালোচনা অব্যাহত রেখেছে এবং ‘যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার জন্য’ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।
সূত্র: আল জাজিরা