
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৮:৪২

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: রয়টার্স
রোববার (৪ অক্টোবর) পার্লামেন্টের অধিবেশনে দেয়া ভাষণে ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ কথা বলেন।
তিনি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালুর বিষয়ে মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি প্রস্তাব দিয়েছিল।
তিনি আরও বলেন, ইরানের অবস্থান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। যুক্তরাষ্ট্রের বোঝা উচিত ‘সময়ক্ষেপণ এবং একতরফা দাবি চাপিয়ে দেয়ার যুগ শেষ হয়ে গেছে।
ইরানের স্পিকার বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে আমাদের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। তিনি আরও বলেন, ইরান লড়াই ও আলোচনা—উভয়ের জন্য প্রস্তুত। ইরানি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তেহরান সামরিক ও কূটনৈতিক দুই পন্থাই কাজে লাগাবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষায় প্রস্তুত থাকার পাশাপাশি কূটনৈতিকভাবে সমস্যার সমাধানে ইরান আন্তরিক।
রোববার ইরানের তাসনিম বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে আরাঘচি বলেন, ‘আমরা কূটনৈতিক উপায়ে ন্যায়সঙ্গত সমাধানে পৌঁছাতে প্রস্তুত; একই সঙ্গে যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আরও কঠোর ও ধ্বংসাত্মক জবাব দিতেও আমরা প্রস্তুত।
তথ্যসূত্র: আল জাজিরা