
বিমান থেকে যেভাবে আটক করা হয় ‘ককরোচ’ নেতা অভিজিৎ দীপকেকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৪:২২

মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। ছবি: সংগৃহীত
মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও ‘হাম ভারত কে লগ’ সংগঠনের সভাপতি তুষার গান্ধীকে আটক করেছে মুম্বাই পুলিশ। এ সময় তার সহযোগী ও সংগঠনটির সহসভাপতিকেও আটক করা হয়েছে।
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে শনিবার বিকেল সাড়ে ৩টায় মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচির আয়োজন করেছিল তুষার গান্ধীর সংগঠন। সেখানে যাওয়ার পথে তাদের আটক করা হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, বান্দ্রা এলাকা থেকে তুষার গান্ধীকে আটক করে ডিএন নগর থানায় নেয়া হয়েছে। তবে তুষার গান্ধীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দাবি করা হয়েছে, তাকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে শুক্রবার এক্সে পোস্টার প্রকাশ করে মুম্বাইয়ের বাসিন্দাদের শনিবার বিকেল সাড়ে ৩টায় আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন তুষার গান্ধী।
পুলিশ জানিয়েছে, কর্মসূচি আয়োজনের অনুমতি চেয়ে কোনো আবেদন জমা দেওয়া হয়নি। ফলে এ কর্মসূচি পালনের অনুমতিও দেয়া হয়নি।