
সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি অনুমোদনে তুর্কি সংসদে প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৯:২৫

১৫ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া এই স্থিরচিত্রে, সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর আতঙ্কিত মানুষজনকে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
সৌদি আরবের রাজধানী রিয়াদে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিক বিস্ফোরণের এই তথ্য জানিয়েছেন। এর আগে দেশটির সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হলেও, পরে তা প্রত্যাহার করা হয়েছে।
বিবিসি জানায়, সৌদি আরবে হুতিদের হামলা অব্যাহত থাকার মধ্যেই দেশটির রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।
এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে বিবিসি ফার্সির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি আল জাজিরাকে জানিয়েছেন, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার পথে সৌদি আরব সেটিকে প্রতিহত করে ধ্বংস করে দিয়েছে।
এর আগে সোমবার সৌদি কর্মকর্তারা জানান, হুতিদের সঙ্গে যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার পর তারা ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলনে সশরীরে অংশগ্রহণ বাতিল করছেন।
অন্যদিকে, ইয়েমেনেও লড়াই তীব্র হয়েছে। সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হুতিদের হামলায় ৫০ জনের বেশি সেনা নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছেন। দক্ষিণ ইয়েমেনে সদ্য নিয়োগ পাওয়া সেনাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।