
ইয়েমেনে যাত্রীবাহী বিমান লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
সাফিনাজ সুলতানা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৭:১৮
শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার ভারতে সরকারবিরোধী আন্দোলনে জেন-জি। ছবি: ভিডিও থেকে নেয়া
কয়েক বছরে বিভিন্ন দেশে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে দেখা গেছে জেন-জিদের। তাদের আন্দোলন শুধু দাবি আদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি কোথাও কোথাও বদলে গেছে সরকারও। শ্রীলঙ্কার পর বাংলাদেশ, নেপাল ও মাদাগাস্কারে তরুণদের অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় সরকার। এবার ভারতে সরকারবিরোধী আন্দোলনে সরব হয়েছেন তরুণরা।
২০২৪ সালে বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে জেন-জিদের আন্দোলন শুরু হলেও শেষ পর্যন্ত তা রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। কঠোর দমন-পীড়নে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময় শেখ হাসিনা সরকারের বাহিনীর হাতে নিহত হন ১ হাজার ৪০০ মানুষ। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে সরকারের পতন নিশ্চিত হয়।
এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে শুরু হয় জেন-জি আন্দোলন। রাজাপাকসে পরিবারের দুই দশকের শাসনামলে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ঋণ পরিশোধে ব্যর্থতা ও মূল্যস্ফীতি ছিল এই সংকটের মূল কারণ।
এ পরিস্থিতি থেকেই জন্ম নেয় শ্রীলঙ্কার ‘আরাগালয়া’ আন্দোলন। সিংহলী ভাষায় শব্দটির অর্থ ‘সংগ্রাম’। গণ আন্দোলন ও তরুণদের তীব্র বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।
হিমালয়কন্যা নেপালে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত থেকে জেন-জি আন্দোলনের সূত্রপাত। তবে এর পেছনে ছিল বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন হাজার হাজার শিক্ষার্থী। এ আন্দোলনে ৭০ জনের বেশি নিহত হন, আহত হন শত শত মানুষ।
সরকারের দমননীতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একপর্যায়ে কেউ কেউ পার্লামেন্ট ভবনে আগুন দেন, আবার কেউ রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করেন। পরিস্থিতির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কেপি শর্মা অলি।
আফ্রিকার দেশ মাদাগাস্কারেও তরুণদের বিক্ষোভ একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। ‘আমরা বেঁচে থাকতে চাই, টিকে থাকতে নয়’-এ স্লোগান নিয়ে রাজপথে নামেন হাজার হাজার তরুণ। ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে তীব্র বিদ্যুৎ ও পানির সংকটের পাশাপাশি তরুণদের আন্দোলনের মুখে পূর্ব আফ্রিকার এ দেশটির সরকার ভেঙে দেয়া হয়।
এবার ভারতে সরকারবিরোধী আন্দোলনে দেখা যাচ্ছে জেন-জিদের। দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে ককরোচ জনতা পার্টি। এ আন্দোলনে সমর্থন দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোও। তবে তরুণদের এই আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা বলে দেবে সময়।