
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১৪:৫৬

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: এএনআই
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে পারস্পরিক সমৃদ্ধি, উন্নয়ন ও জনকল্যাণ কেন্দ্রিক বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনায় মূল প্রতিপাদ্য হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বুধবার (৭ অক্টোবর) দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যকে ভারত কীভাবে দেখছে, সংবাদ সম্মেলনে সেই প্রশ্ন করা হয়।
জবাবে জয়সওয়াল বলেন, ‘আমি এ বিষয়ে আগেও কথা বলেছি, আবারও বলছি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধি এবং এর কেন্দ্রে থাকবে জনগণের কল্যাণ। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে ভবিষ্যৎ আলোচনাতেও আমরা এই লক্ষ্যকেই সর্বোচ্চ গুরুত্ব দেব।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এর সঙ্গে আইনগত প্রশ্ন রয়েছে।
সূত্র: এএনআই