
হুতিদের বিরুদ্ধে ২১০৩ অভিযান চালিয়ে ১৮৬০ জনকে হত্যার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২০:৩৮

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।
গত বুধবার (৭ অক্টোবর) রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মিঠুনের নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন মিঠুন। বর্তমানে একটি সিনেমার শুটিংয়ের কাজে আলিপুরদুয়ারে রয়েছেন তিনি। সেখান থেকেই নতুন দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা।
প্রতিবেদন মতে, মিঠুনকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা অবশ্য আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, বাংলা চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তীর অবদান এবং পশ্চিমবঙ্গের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক বিবেচনায় তাকে রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা করা হবে। উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদ্যাপনসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও মিঠুনের পরামর্শ নেওয়া হয়েছিল।
মিঠুন চক্রবর্তী বাংলা ও হিন্দি চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ। পাঁচ দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিনি বহু চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনা করেছেন। বাংলা চলচ্চিত্রে তিনি ‘মহাগুরু’ নামে পরিচিত।
২০২১ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর পশ্চিমবঙ্গে দলটির অন্যতম পরিচিত প্রচারক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপির হয়ে ব্যাপক প্রচারে অংশ নেন।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস