
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৯:১৯

স্পেসএক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ‘প্রতিটি শিশুকে’ নিজের মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা-বিষয়ক কোম্পানি স্পেসএক্স-এর একটি করে শেয়ার দেয়ার ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, স্পেসএক্স-এর বর্তমান বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলার।
ইলন মাস্কের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন সমাজের ওপর প্রভাবের কারণে প্রযুক্তি কোম্পানিগুলো ক্রমবর্ধমান কঠোর পর্যালোচনার মুখে পড়ছে।
সোমবার (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ মাস্ক লেখেন, ‘আগামী বছর, আমি আমেরিকার প্রতিটি শিশুকে আমার স্পেসএক্স-এর একটি করে শেয়ার দেব। এটি এমন অনেক পদক্ষেপের মধ্যে প্রথম।’
সিএনএন জানায়, স্পেসএক্স গত জুন মাসে প্রথমবারের মতো সর্বসাধারণের জন্য শেয়ার কেনাবেচা শুরু করে (যা ছিল ইতিহাসের বৃহত্তম ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও)। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় কোম্পানিটির প্রতিটি শেয়ার প্রায় ১৪৬ ডলারে কেনাবেচা হচ্ছিল।
ইলন মাস্কের শেয়ার দেয়ার প্রস্তাবে বিস্তারিত তথ্য ছিল না। কোটি কোটি মার্কিন শিশুর মধ্যে কীভাবে সেই শেয়ারগুলো বিতরণ করা হবে, কিংবা তারা সবাই আদৌ এর জন্য যোগ্য হবে কি না, তাও স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সি মানুষের সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। ফলে স্পেসএক্স-এর বর্তমান শেয়ার দর অনুযায়ী মাস্কের সম্ভাব্য এই উপহারের মূল্য দাঁড়ায় প্রায় ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার।
সূত্র: সিএনএন