
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১১:৫২

আদালতে পৌঁছেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে। ছবি: সংগৃহীত
একটি শিশু হাসপাতালের জন্য সংগৃহীত অনুদান অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার দুর্নীতি দমন কর্তৃপক্ষ বুধবার (৭ অক্টোবর) দেশটির সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে-কে গ্রেফতার করেছে।
একসময়ের প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির দীর্ঘদিনের স্থগিত তদন্ত প্রক্রিয়া পুনরায় শুরু করেছে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে-র সরকার। শ্রীলঙ্কার রাজনীতিতে প্রায় দুই দশক ধরে এই পরিবারটিরই আধিপত্য ছিল।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ৭৩ বছর বয়সি স্ত্রীকে কলম্বোতে গ্রেফতার করা হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঘুষ বা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি)-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
রাজাপাকসের বাসভবনে সাংবাদিকদের কাছে সিআইএবিওসি-এর এক কর্মকর্তা বলেন, ‘এই গ্রেফতার সিরিলিয়া সাভিয়া ফাউন্ডেশন-এর সাথে সম্পর্কিত।’
প্রতিবেদন অনুসারে, শিরান্থি রাজাপাকসে-কে আদালতে হাজির করার কথা রয়েছে; তখন একজন ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন যে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে কি না।
তার আইনজীবী মনোজ গামাগ সাংবাদিকদের জানিয়েছেন, সংশ্লিষ্ট অভিযোগ অস্বীকার করেছেন শিরান্থি এবং তিনি দাতব্য কাজের জন্য সংগৃহীত অনুদান আত্মসাতের অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই করবেন।
জানা গেছে, একটি দাতব্য সংস্থাকে ১ কোটি রুপি অনুদান দেওয়ার ঘটনায় সিআইএবিওসি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাবেক প্রধানকেও গ্রেফতার করেছে।