
সৌদি আরব কেন হুতিদের হামলা ঠেকাতে পারছে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:৬

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। ছবি: সংগৃহীত
জাপান সাগর অভিমুখে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সোমবার (১২ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয়। তবে মোট কতটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, তা জানা যায়নি।
দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এক মাসে চতুর্থবারের মতো এ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় সকাল৯টা ২০ মিনিটের দিকে পিয়ংইয়ংয়ের কাছে বিভিন্ন ধরনের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
জাপানের উপপ্রতিরক্ষামন্ত্রী তাকাশি কোয়ারি জানান, ১৭ মিনিটের ব্যবধানে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এগুলো জাপানের এক্সক্লুসিভ ইকনোমিক জোনের বাইরে গিয়ে পড়ে।
তিনি বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি প্রায় ২২০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ৯১০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয়। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ‘অনিয়মিত’ গতিপথ অনুসরণ করায় এটি হাইপারসনিক অস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে সিউল।
দুই কোরিয়ার সামরিক উত্তেজনার মধ্যে সোমবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল। উভয় দেশই সম্প্রতি বিভিন্ন ধরনের অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে।
এর আগে ৩ অক্টোবর উত্তর কোরিয়া একটি মাঝারি-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটি দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দেয়ার উপযোগী করে অস্ত্রটি তৈরি করা হয়েছে।
সূত্র: আল জাজিরা