
হুতিরা খুব খারাপ আচরণ করছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৮:১২

দক্ষিণ ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিটি অবস্থিত। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি লক্ষ্য করে ষড়যন্ত্রের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এ ঘটনায় ইরানের ভূমিকার পক্ষে প্রমাণ দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দাবি করেছেন, ষড়যন্ত্রের পরিকল্পনা ইরানে হয়ে থাকতে পারে এবং এটি প্রায় নিশ্চিতভাবেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশনায় পরিচালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) যুক্তরাজ্যের পার্লামেন্টে বার্নহ্যাম বলেন, ব্রিটিশ ভূখণ্ডে এ ধরনের হুমকি সরকার সহ্য করবে না। ইরানের অপরাধী নেটওয়ার্কগুলোর তৎপরতা ও তাদের অর্থায়নের উৎস বন্ধ করতে সরকার সব ধরনের ক্ষমতা প্রয়োগ করবে বলেও জানান তিনি।
এদিকে, এ ঘটনায় শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ইরানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ব্রিটেন। এ প্রসঙ্গে বার্নহ্যাম বলেন, ইরান ও আইআরজিসির ব্রিটেনের ক্ষতি করার সক্ষমতা সীমিত করতে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটেনের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, কোনো সমর্থনযোগ্য প্রমাণ ছাড়াই গুরুতর অভিযোগ তুলছে লন্ডন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে ব্রিটেনের সম্পৃক্ততা থেকে দৃষ্টি সরাতেই এ অভিযোগ আনা হচ্ছে।
গত ২৭ সেপ্টেম্বর দক্ষিণ ইংল্যান্ডের ফেয়ারফোর্ড শহরের বিমানঘাঁটির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসবাদ ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে ২০ বছর বয়সী পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সন্দেহভাজনদের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ভ্যানে পেট্রল মজুত পাওয়া গেছে। তবে কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি। পরে কঠোর শর্তে পুলিশি জামিনে তাদের ছেড়ে দেয়া হয়।