
বিমানে সিজেপির পুরুষ নেতাদের আটক করতে কেন নারী পুলিশ?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২১:৪৩

গত ৮ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং খালিদ বিমানবন্দর থেকে হুতির ক্ষেপণাস্ত্র হামলার পর ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর যাত্রীদের অ্যাম্বুলেন্সে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রিয়াদগামী বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন মতে, আজ শনিবার এ বিস্ফোরণ ঘটে। এরপরই বিমানবন্দরে ছুটে যায় এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানবন্দরের কয়েকটি এলাকা থেকে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিস্ফোরণের কারণ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের মধ্যে এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে এর আগে আরও দুবার রিয়াদ বিমানবন্দরে হামলা হয়েছে। ওই হামলাগুলোতে চারজন নিহত ও আরও কয়েকজন আহত হন। এছাড়া একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে। তবে একপর্যায়ে বিমানবন্দরের আকাশে শুধু একটি হেলিকপ্টার উড়তে দেখা যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে।
ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ তাদের নিজ নিজ প্রধান কেন্দ্র থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে। কিছু ফ্লাইটের বাতিলের সিদ্ধান্ত সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ও চলতি সপ্তাহের শুরুর দিকে হুতিদের হামলার পরও বেশ কয়েকটি বিমান সংস্থা রিয়াদগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছিল। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিনিয়োগবিষয়ক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের রাজধানী।
তবে সম্মেলনগুলোর আয়োজকেরা শনিবার জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করার চেষ্টা করেছেন তারা।
চলতি মাসের শুরুর দিকে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর গোষ্ঠীটি সৌদি আকাশসীমা এড়িয়ে চলতে বিমান সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। হুতিরা সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা হিসেবে ঘোষণা করেছে।