
বিমান থেকে যেভাবে আটক করা হয় ‘ককরোচ’ নেতা অভিজিৎ দীপকেকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৪:৪৭

অজিঙ্কা শিন্ডে ও অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের নেতৃত্ব দেবেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে। সিজেপি নেতা অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দরে আটকের আগে ধারণ করে রাখা একটি ভিডিওতে এ কথা জানিয়েছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে সিজেপি।
গ্রেফতারের আশঙ্কায় আগের রাতেই ধারণ করা এক ভিডিও বার্তায় দীপকে বলেন, ‘অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক থাকাকালে সিজেপির অর্গানাইজেশন ইনচার্জ অজিঙ্কা শিন্ডে যন্তর মন্তরের বিক্ষোভে নেতৃত্ব দেবেন।’
যন্তর মন্তরে শনিবার সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভের আগে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজে ঢুকে অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।
এদিকে সর্বভারতীয় শিক্ষার্থী সমিতির (আইসা) নেত্রী নেহা বোরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিক্ষোভকারীদের দিল্লিতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘আজ দিল্লি হাটই হয়ে উঠছে জন্তর মন্তর! সেখানেই দেখা হচ্ছে!’