
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬

সাইবেরিয়ার ইরকুতস্ক অ্যান্টি-প্লেগ গবেষণা ইনস্টিটিউটের একটি গবেষণাগারে কাজ করছেন কর্মীরা। ছবি: এপি
‘প্লেগে আক্রান্ত’ আরও একজনের মৃত্যুর খবর পাওয়ার পর রাশিয়ার কাছে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করছেন স্বাস্থ্য কর্মকর্তারা; এই ঘটনা রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে রাশিয়ায় প্লেগের সংস্পর্শে আসার পর এক বিজ্ঞানীর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদমাধ্যম দ্য সান বলছে, রাশিয়ায় শত শত মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, হাসপাতালগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাতিল করা হয়েছে জনসমাগমমূলক অনুষ্ঠান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা করেছে, তারা দ্বিতীয় একটি সংক্রমণের (প্লেগ) খবরের বিষয়ে তদন্ত করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস বলেছেন, ‘অনির্ধারিত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত দ্বিতীয় একজন কর্মীর বিষয়ে পাওয়া খবরের পরিপ্রেক্ষিতে’ সংস্থাটি রাশিয়ার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।
রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলে ‘প্লেগে আক্রান্ত হয়ে’ দ্বিতীয় এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে রুশ গণমাধ্যমে আসা একটি অযাচাইকৃত খবরের পর এই ঘটনাটি সামনে এলো।
এদিকে, রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের প্লেগের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে এবং তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপ হওয়ার কথা রয়েছে। ট্রাম্প বলেছেন, তিনি ‘খুব গভীর আলোচনায়’ যুক্ত আছেন এবং শিগগিরিই আরও বিস্তারিত তথ্য জানাতে পারবেন।
জানা যায়, গত সপ্তাহে রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগ গবেষণা ইনস্টিটিউটে টেস্টটিউব ভেঙে প্লেগ সংক্রমণে দারিয়া শিপিলোভা (২৮) নামে এক কর্মীর মৃত্যু হয়। তারপর সতর্কতা হিসেবে প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিষয়টি নিবিড় পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
স্থানীয়ভাবে মারাত্মক সংক্রামক নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও রুশ কর্তৃপক্ষ একে ‘অজ্ঞাত নিউমোনিয়া’ বলে উল্লেখ করেছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে।
সূত্র: দ্য সান