
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৯:২৪

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটসহ আটটি প্রতিষ্ঠানের জন্য বিদেশি কর্মী নিয়োগ কর্মসূচিতে অংশগ্রহণ স্থগিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দেশের পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম তথা পারম কর্মসূচি অপব্যবহার করে মার্কিন কর্মীদের ছাঁটাই এবং তাদের জায়গায় বিদেশি কর্মী নিয়োগের অভিযোগ তুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ভ্যান্স স্পষ্ট করে বলেছেন, মার্কিন কর্মীদের সরিয়ে তাদের জায়গায় ‘বিদেশি চুক্তিভিত্তিক কর্মী‘ নিয়োগ না করে প্রতিষ্ঠানগুলোকে ‘যোগ্য মার্কিন কর্মী’ নিয়োগ দিতে হবে।
পারম কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীদের জন্য গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার আবেদন করতে পারে। কর্মসূচিটি স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পেতে আগ্রহী এসব প্রতিষ্ঠানের এইচ-১বি ভিসাধারী কর্মীরা সরাসরি প্রভাবিত হতে পারেন।
পারম কর্মসূচি থেকে স্থগিত করা আটটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি মার্কিন প্রতিষ্ঠান হলো ক্যাপজেমিনি, মাইক্রোসফট ও অ্যাডোবি। বাকি পাঁচটি ভারতীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হলো কগনিজ্যান্ট, ইনফোসিস, টাটা, উইপ্রো ও এইচসিএল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘ভিসা জালিয়াতি মোকাবিলা’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘এইচ-১বি ভিসার মাধ্যমে মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। আর শুরুতে পারম কর্মসূচির মাধ্যমেই তারা যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পায়। দুর্ভাগ্যজনকভাবে, যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের চেয়ে বেশি কোনো প্রতিষ্ঠান এই ব্যবস্থার অপব্যবহার করেনি।’
নিজের অভিযোগের পক্ষে পরিসংখ্যান তুলে ধরে ভ্যান্স বলেন, ‘গত এক বছরে মাইক্রোসফট ছয় হাজার মার্কিন কর্মীকে ছাঁটাই করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটি ছয় হাজার ৩০০টি এইচ-১বি ভিসার সুবিধা পেয়েছে এবং প্রায় তিন হাজার গ্রিন কার্ড পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘অর্থাৎ হিসাব করলে দেখা যায়, মাইক্রোসফট যতজন কর্মীকে ছাঁটাই করেছে, প্রতি একজনের বিপরীতে প্রায় দেড়জন বিদেশি কর্মীকে তাঁদের জায়গায় নিয়োগ দিয়েছে।’
ভ্যান্স এই ব্যবস্থাকে ‘কলঙ্কজনক’ হিসেবে বর্ণনা করে বলেন, এর অবসান ঘটানো হচ্ছে। পারম কর্মসূচি থেকে স্থগিত হওয়া মাইক্রোসফটসহ দেশি-বিদেশি অন্যান্য প্রতিষ্ঠানকে উদ্দেশ করে ভ্যান্স বলেন, মার্কিন সরকার চায় প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ হোক। তবে তা মার্কিন কর্মীদের ক্ষতির বিনিময়ে নয়।
তিনি বলেন, ‘আমরা চাই, প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করুক, বিশেষ করে মার্কিন প্রযুক্তি খাতে। আমরা আপনাদের শিল্পের সবচেয়ে বড় সমর্থক। আমরা চাই, আপনারা ব্যবসা সম্প্রসারণ করুন এবং অনেক মানুষকে কাজ দিন। কিন্তু আমাদের চাওয়া, আপনারা মার্কিন কর্মীদের নিয়োগ দিন।’
মাইক্রোসফটকে উদ্দেশ করে ভ্যান্স আরও বলেন, ‘আপনারা একটি বড় মার্কিন প্রতিষ্ঠান। কিন্তু আপনাদের যোগ্য মার্কিন কর্মী নিয়োগ দিতে হবে। মার্কিন কর্মীদের ছাঁটাই করে তাদের জায়গায় বিদেশি চুক্তিবদ্ধ শ্রমিক নিয়োগ দিতে পারবেন না।’