
কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ফের ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তকে লজ্জাজনক ও বিব্রতকর আখ্যা দিয়ে তিনি বলেছেন, এর ফলে নরওয়ের গায়ে ‘মোছা যাবে না এমন কলঙ্ক’ লেগেছে।
শুক্রবার (৯ অক্টোবর) অসলোতে এ বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে কমিটি। শান্তি ও আন্তর্জাতিক আইনের শাসন সমুন্নত রাখার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক নাভি পিল্লাই এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। গাজায় ইসরাইল গণহত্যা চালিয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো জাতিসংঘের একটি প্রতিবেদন তদারকির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা পরই নরওয়ের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিরাকিউজে এক নির্বাচনী সমাবেশে নাভি পিল্লাইকে ‘রহস্যময় ব্যক্তি’ বলে তোপ দাগেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ওই ব্যক্তির নাম কখনো শুনিনি। আর কেউও শোনেনি।’
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রতি বছরই নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করে আসছেন ট্রাম্প। তিনি বলেন, ‘এটি নরওয়ে এবং যারা এমন লজ্জাজনক ও বিব্রতকর সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য অমোচনীয় কলঙ্ক।’
এ সময় বেশ কয়েকটি সংঘাত নিরসনে নিজের ভূমিকার কথা তুলে ধরেন ট্রাম্প। কোনো প্রমাণ না দিয়েই তিনি দাবি করেন, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া, জাপান ও উত্তর কোরিয়া এবং চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে তিনি সহায়তা করেছেন।
ট্রাম্প আরও বলেন, ‘কিছু উগ্র মতাদর্শীর কারণে নোবেল শান্তি পুরস্কারের বিশ্বাসযোগ্যতা চিরতরে নষ্ট হয়ে গেছে। তারা গণতন্ত্রবিরোধী এবং প্রকৃতপক্ষে সভ্যতার শত্রু। নরওয়ে, আমরা এটা ভুলে যাব না।’
সূত্র: রয়টার্স