
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আমি, দেবে কিনা জানি না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০১:৩২

হরমুজ প্রণালীতে সম্প্রতি জাহাজের ওপর হামলার সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে ইউকেএমটিও। ফাইল ছবি
কাতারের উত্তর উপকূলের অদূরে চলাচলকারী একটি ট্যাংকার একাধিক গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা এ তথ্য জানিয়েছে।
ইউকেএমটিও স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) জানিয়েছে, মাদিনাত আশ-শামাল থেকে ৯৪ কিলোমিটার (৫৮ মাইল) উত্তরে থাকা জাহাজটি বেশ কয়েকটি গোলার আঘাতের শিকার হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে ব্রিটিশ সামুদ্রিক সংস্থাটির প্রতিবেদনের মধ্যেই এই ঘটনাটি ঘটল। খবর আল জাজিরা’র।
ইউকেএমটিও সবশেষ এই হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে কিছু জানায়নি। তারা জাহাজটির উৎস সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানানো হয়েছে।
উপসাগরের মাঝে কোনো জাহাজের ওপর হামলা একটি অস্বাভাবিক ঘটনা। বাণিজ্যিক জাহাজ চলাচল-বিষয়ক বিশেষায়িত প্রকাশনা দ্য মেরিটাইম এক্সিকিউটিভ বলছে, গত কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরের পশ্চিমাংশে কোনো ট্যাংকারের ওপর হামলার এটিই প্রথম ঘটনা।
কাতার এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, যা দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোনের আওতাভুক্ত।
সূত্র: আল জাজিরা