
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১৬:০৪

সৌদির দুই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুতি বিদ্রোহীরা। ছবি: সংগৃহীত
সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় অন্তত তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় শহর আবহার আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন। তারা মরক্কো ও আলজেরিয়ার নাগরিক। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।
অন্যদিকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলা দুটি গতকাল ও আজ চালানো হয়েছে। তবে কোন হামলাটি কখন কোন বিমানবন্দরে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, রিয়াদে হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘সৌদি আরবে হামলার প্রস্তুতি চলার সময় ইয়েমেনের রাজধানী সানায় এই ধ্বংস অভিযান পরিচালনা করা হয়।
সূত্র: আল জাজিরা, গালফ নিউজ