
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৫:৩৩

ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
নির্বাচনের বর্তমান ফলাফল দেখে এখনই কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ‘প্রকৃত ফলাফলের’ জন্য অপেক্ষা করার কথাও বলেছেন তিনি। তবে মানুষের অনাস্থা মেনে নিয়ে নেতানিয়াহুকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী জোটের নেতা ও ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট।
বর্তমান পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনের ফলে নেতানিয়াহুর জোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সাথে সমানে সমানে রয়েছে।
নেতানিয়াহু বলেছেন, ‘আরব সমর্থনে’ টিকে থাকা কোনো সরকার ইসরাইলকে পরিচালনা করতে পারে না।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে ‘ইরানের হুমকি চিরতরে নির্মূল করার একটি অনন্য সুযোগ’ ইসরাইলের সামনে রয়েছে বলেও মন্তব্য করেছেন নেতানিয়াহু।
অন্যদিকে, ফল ঘোষণার পর নিজের দলীয় কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট।
চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর ব্যর্থ শাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।’
আইজেনকোট প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মানুষের অনাস্থা মেনে নিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচনে ভোটারদের এত বড় উপস্থিতির পর আবার নতুন করে নির্বাচন দেওয়াটা মারাত্মক ভুল হবে।
আইজেনকোট ঘোষণা দেন, তিনি সবাইকে নিয়ে একটি ‘দায়িত্বশীল জায়োনিস্ট সরকার’ গঠন করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। তার সরকার সবার জন্য সামরিক সেবা বাধ্যতামূলক করবে এবং হামাসকে পুরোপুরি নির্মূল করতে কাজ করবে।
সূত্র: বিবিসি