
নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৫:৭

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তেহরিক-ই-ইনসাফের লংমার্চ ঘিরে বাড়ছে উত্তেজনা। ছবি: সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার (১১ অক্টোবর) নিরাপত্তাসংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদের আওতায় এ জরুরি অবস্থা জারি করা হয়।
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দল প্রাদেশিক সরকারের ক্ষমতায়। জরুরি অবস্থা জারির ফলে পিটিআইয়ের ক্ষমতা কার্যত স্থগিত হয়ে পড়ল।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে জানান, মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার শেহবাজ শরিফের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাদেশিক সরকারের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার’ বিষয়টি বিবেচনায় নিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তেহরিক-ই-ইনসাফের লংমার্চ ঘিরে উত্তেজনার মধ্যেই কেন্দ্রীয় সরকার প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করল। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদির নেতৃত্বে লংমার্চ করছে দলটি।
এদিকে খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির তীব্র নিন্দা জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। এ পদক্ষেপকে ‘গুরুতর রাজনৈতিক ভুল’ ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তিনি বলেছেন, জনগণ এটি মেনে নেবে না।
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দেয়া এক বিবৃতিতে পিটিআই চেয়ারম্যান বলেন, তার দল এ পদক্ষেপ পুরোপুরি প্রত্যাখ্যান করছে। জনগণের অধিকার ও গণতান্ত্রিক নীতিকে ক্ষুণ্ন করে এমন কোনো পদক্ষেপ সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী। কয়েকটি মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। কারাগারে থাকলেও পাকিস্তানজুড়ে ইমরানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
সূত্র: আল জাজিরা, জিও নিউজ