
বিশ্ববাজারে ৩ লাখ টন ডিজেল ছাড়ছে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৮:১৬

ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টিতে পামগাছ ও সড়কের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সিএনএন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্যানহ্যান্ডেল উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’। ঝড়টির প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ মাইল (প্রায় ১৬৯ কিলোমিটার) বেগে বাতাস বয়ে যাচ্ছে। এতে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফ্লোরিডার ডেসটিনের কাছে ‘ক্যাটাগরি ২’ মাত্রার ঝড়টি উপকূলে আছড়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর ফ্লোরিডার পশ্চিম প্যানহ্যান্ডেল এলাকার পাঁচ লাখের বেশি মানুষের জন্য সতর্কতা জারি করেছে। ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চল ও দক্ষিণ জর্জিয়ায় বন্যার উচ্চ ঝুঁকির সতর্কতা দেয়া হয়েছে।
ফ্লোরিডার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের গতিবেগ রেকর্ড করা হয়েছে। সান্তা রোসা বিচে ঘণ্টায় ১১৬ মাইল (প্রায় ১৮৭ কিলোমিটার) বেগে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়। প্রবল বাতাসের কারণে সমুদ্রের পানি উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে স্বাভাবিক জোয়ারের উচ্চতা ছাড়িয়ে পানির স্তর বেড়ে যাচ্ছে, যা ‘স্টর্ম সার্জ’ বা জলোচ্ছ্বাস নামে পরিচিত।
প্রতিবেদনে বলা হয়েছে, পেনসাকোলায় প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টিতে পামগাছ ও সড়কের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের প্রভাবে ফ্লোরিডা ও আলাবামায় বিদ্যুৎবিচ্ছিন্ন লোকের সংখ্যা বাড়ছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ার আউটেজ.ইউএস-এর তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৯টা পর্যন্ত এই দুই অঙ্গরাজ্যে পাঁচ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।
সিএনএন বলছে, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশ কয়েকটি কনসার্ট ও সংগীত উৎসব স্থগিত বা বাতিল করা হয়েছে। আবহাওয়াজনিত ঝুঁকির কারণে ন্যাশনাল পার্ক সার্ভিস একটি জাতীয় উদ্যান বন্ধ করেছে এবং আরেকটির কিছু অংশে প্রবেশ নিষিদ্ধ করেছে।
আলাবামার কয়েকটি কাউন্টির জন্য জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে অঙ্গরাজ্যটির গভর্নর কে আইভির অনুরোধ অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সূত্র: সিএনএন