
বিশ্ববাজারে ৩ লাখ টন ডিজেল ছাড়ছে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৭:১৫

পর্যটন শহর প্লায়া ভেনাওতে বহুতল একটি ভবন ধসে চাপা পড়েছে বেশ কয়েকটি গাড়ি। ছবি: রয়টার্স
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য আমেরিকার দেশ পানামা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দক্ষিণাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৭ দশমিক ৭।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ-মধ্যাঞ্চলের ছোট শহর পিতালোজা আররিবা থেকে ১০ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের ধাক্কায় বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও স্থাপনা। উপকেন্দ্র থেকে প্রায় ৭০ মাইল দূরের পেনোনোমে শহরে একটি গির্জার চূড়ার অংশ ধসে পড়েছে। ভেঙে পড়েছে আরেকটি ভবনের সামনের দেয়ালও। পর্যটন শহর প্লায়া ভেনাওতে বহুতল একটি ভবন ধসে চাপা পড়েছে বেশ কয়েকটি গাড়ি। পানামা খালের ওপর সেন্টেনিয়াল সেতুর কাঠামো কাঁপতে দেখা যায়।
ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানামা সিটির দুটি মেট্রো লাইনের চলাচল বন্ধ রাখা হয়েছে। কয়েকটি স্টেশন থেকে সরিয়ে নেয়া হয় যাত্রীদের। দিনের বাকি সময়ের জন্য দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে একটির প্রাথমিক মাত্রা ছিল ৬ দশমিক ৬। এর আগে কয়েকটি উপকূলে সম্ভাব্য সুনামির ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।