
ক্ষুধা-দারিদ্র্যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৫

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি থেকে আটক হয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। ছবি: সংগৃহীত
অভিনেতা ইমরান খানকে ভারত ছেড়ে চলে যেতে বলেছে মুম্বাই পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার কয়েক দিনের মাথায় তাকে এই নির্দেশ দেওয়া হলো।
মুম্বাই পুলিশ তাদের নোটিশে, বলিউড অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার জন্য ২৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। খবর এনডিটিভি’র।
পুলিশ বলছে, ‘ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের দায়ে ইমরান খানের বিরুদ্ধে অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রতিবেদন অনুসারে, ইমরান খানের মার্কিন নাগরিকত্ব আছে এবং তার কাছে ভারতের পূর্ণ নাগরিকত্বের পরিবর্তে ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড রয়েছে।
এনডিটিভি জানায়, 'ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫'-এর বিধান অনুযায়ী এই প্রস্থান নোটিশ জারি করা হয়েছে। এই আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী, ভারতে বিদেশিদের প্রবেশ, প্রস্থান, উপস্থিতি বা চলাফেরাকে নিয়ন্ত্রণ, সীমাবদ্ধ বা নিষিদ্ধ করার লক্ষ্যে ভারত সরকারের কেন্দ্রীয় কর্তৃপক্ষ আদেশ, নির্দেশ বা অনুশাসন জারি করার ক্ষমতা রাখে।
গেল ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমরান খান। সঙ্গে ছিলেন তার সঙ্গী, অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং আত্মীয় জেইন মেরি খান।
প্রতিবাদের সময় ওই তিনজনকে আটক করা হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি