
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩

দুই ডজনেরও বেশি ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলেছে, ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করা হলে ইসরাইলি কূটনীতিকদের দেশ থেকে বের করে দেয়া হবে।
ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স ইসরাইলি কর্তৃপক্ষকে এ হুমকির কথা জানিয়েছেন বলে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল ব্রিটিশ কনস্যুলেটটি বন্ধ করে দিলে সেখানে কর্মরত ২৭ ব্রিটিশ কূটনীতিকের কূটনৈতিক মর্যাদা বাতিল হবে। জবাবে ব্রিটিশ সরকার সমসংখ্যক, অর্থাৎ ২৭ জন ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করার হুমকি দিয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিশোধ হিসেবে পূর্ব জেরুজালেমের ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল।
ইসরাইল আগামী ৮ অক্টোবরের মধ্যে কনস্যুলেটটি বন্ধ করার নির্দেশ দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।