
কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৬

হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত
রাজনীতি ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। এবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের কাজ শেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সাংবাদিকদের তিনি বলেন, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে মসজিদ নির্মাণ শেষ করে ১০ বছরের গোল্ডেন ভিসা নিয়ে দুবাইয়ে বসবাস করবেন।
রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ছেলে পরাজিত হওয়ার পরপরই বিদেশ চলে যাওয়ার ঘোষণা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর।
সদ্য শেষ হওয়া মুসলিম-অধ্যুষিত রেজিনগর আসনে বড় জয় পেয়েছে বিজেপি। দলটির প্রার্থী শঙ্কররাভ সর্দার ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদকে পরাজিত করেন। তবে ভোট কারচুপির অভিযোগ করেছেন হুমায়ুন কবীর। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের কর্মকর্তারা গত দুই মাস ধরে বিজেপি প্রার্থীকে জেতাতে কাজ করেছেন। তিনি বলেন, ‘এটি জনগণের রায় নয়। আসনটিতে বিজেপিকে জেতাতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে।’
হুমায়ুন কবীর বলেন, ২০২৮ সালের ৬ ডিসেম্বরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ শেষ করে তিনি দুবাইয়ে চলে যাবেন। তিনি বলেন, ‘১০ বছরের গোল্ডেন ভিসা নিয়ে আমি দুবাইয়ে বসবাস করব।’
২০২৫ সালের ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মসজিদ নির্মাণের কাজ শেষ হওয়ার পর দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে দেশ ছাড়ার ইচ্ছা প্রকাশের পাশাপাশি ২০২৯ সালের লোকসভা নির্বাচনে অংশ নেয়ার আগ্রহের কথাও জানিয়েছেন হুমায়ুন।
সূত্র: এনডিটিভি