
হরমুজে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপার ট্যাংকারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪২

ডনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: এপি
রাশিয়ার ওপর গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর হওয়ার আগেই তা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত মাসে স্বাক্ষরিত একটি আইনের আওতায় রাশিয়ার পণ্যে শুল্ক আরোপ এবং দেশটির তেল ও গ্যাস কেনার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা ছিল।
শুক্রবার (১৬ অক্টোবর) এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, এসব নিষেধাজ্ঞা ও শুল্কের প্রয়োগ থেকে অব্যাহতি দেয়া যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য প্রয়োজনীয়।
প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা ‘লিন্ডসে গ্রাহাম অ্যাক্ট’-এ রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতাদের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেয়া হয়েছিল প্রেসিডেন্টকে।
নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, ‘এই আদেশের চতুর্থ ধারায় আরও বিস্তারিতভাবে বর্ণিত বিষয়গুলোর ভিত্তিতে গ্রাহাম আইনে উল্লেখিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ ও শুল্কের প্রয়োগ থেকে আমি অব্যাহতি দিচ্ছি।’
আইনটিতে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত মস্কোর তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের ট্যাংকারগুলোকেও এর আওতায় আনার কথা ছিল।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে পুতিনের সঙ্গে সম্প্রতি করা বিতর্কিত একটি চুক্তির বিষয়টি সামনে এসেছে। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে রাশিয়াকে ডিজেল রফতানির সুযোগ দেয়ার কথা রয়েছে।
চুক্তির পর থেকেই ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চুক্তিটিকে ‘দুর্বল সিদ্ধান্ত’ বলে সমালোচনা করেছেন।
সূত্র: রয়টার্স