
ফ্রান্সে বিক্ষোভের মাঝেই আকস্মিক সৌদি সফরে ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৯:৩১

বুধবার কাতারের রাজধানী দোহায় চার দেশের প্রতিরক্ষামন্ত্রীরা চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত
প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে ‘বদর’ সমঝোতা স্মারকে সই করেছে তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার কাতারের রাজধানী দোহায় চার দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এই চুক্তিতে সই করেন।
চুক্তিতে সই করেন তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের, কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুল রহমান বিন হাসান আল থানি, ইন্দোনেশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ইউসুফ জুহারি এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা শিল্পবিষয়ক প্রেসিডেন্সির প্রধান হালুক গোরগুনও উপস্থিত ছিলেন।
বহুমাত্রিক সহযোগিতা
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘বদর’ শব্দের অর্থ ‘পূর্ণিমার চাঁদ’। এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো সামরিক উৎপাদনে সহযোগিতা বাড়ানো, সামরিক সক্ষমতা শক্তিশালী করা এবং সামরিক কারিগরি প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নে যৌথ উদ্যোগকে সহায়তা করা।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আধুনিক প্রতিরক্ষাব্যবস্থার অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন সমাধান উদ্ভাবন এবং সংশ্লিষ্ট শিল্প খাতের উন্নয়নেও এই উদ্যোগ সহায়তা করবে।
চার দেশের সামরিক উৎপাদন সক্ষমতাকে একত্র করার মাধ্যমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরকারী দেশগুলোর জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক গুরুত্বও বহন করছে। এর ফলে পারস্পরিক সমন্বয় বাড়বে এবং মিত্র ও বন্ধুদেশগুলোর চাহিদা পূরণে প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণ, প্রতিরক্ষা শিল্পে সম্পর্ক আরও গভীর করা এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে নিরাপত্তা, স্থিতিশীলতা ও অভিন্ন লক্ষ্য অর্জনে সহায়তা মিলবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড