
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১৩:৩৯

চলতি বছরের ১ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: এপি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (৭ অক্টোবর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এ কথা জানান রুশ প্রেসিডেন্ট।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার আওতায় থাকা দুটি দেশ রাশিয়া ও ইরান। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ক্রমেই দুটি দেশ একে অপরের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছে।
আইআরএনএ‘র প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে পুতিন ও পেজেশকিয়ান দুই দেশের মধ্যে ‘সম্পর্কের ইতিবাচক ও ক্রমবর্ধমান গতিপথ’ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
চলমান ইরান সংঘাত নিয়ে পুতিন কয়েকটি দেশের মধ্যস্থতার উদ্যোগের কথা উল্লেখ করেন। এসব উদ্যোগ উত্তেজনা কমাতে সহায়তা করছে বলেও জানান তিনি। এসব প্রচেষ্টাকে রাশিয়া সমর্থন করে বলেও উল্লেখ করেন পুতিন।
তিনি বলেন, ইরান নিশ্চিত থাকতে পারে যে মস্কোও এ বিষয়ে ভূমিকা রাখতে এবং সহায়তা দিতে প্রস্তুত। এর আগে গত মাসে জাতিসংঘে দেয়া এক বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার মধ্যে হরমুজ প্রণালি ও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল করতে রাশিয়া সহায়তা করতে প্রস্তুত।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা নৌ অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আরব নিউজ