
শিক্ষার্থীদের ‘শারীরিক শাস্তি’ দেওয়ার অনুমতি পাচ্ছেন ডেনমার্কের শিক্ষকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৬:৫০

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে রোববার (১১ অক্টোবর) আবার আটক করেছে পুলিশ। সাম্প্রতিক ছবি
সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে রোববার (১১ অক্টোবর) আবারও আটক করেছে পুলিশ।
সেখানে উপস্থিত বিবিসির একজন সংবাদদাতা নেহা বোরাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুসারে, রোববার বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গে পৌছান নেহা। তবে তিনি সেখানে বেশিক্ষণ অবস্থান করে বিক্ষোভ করতে পারেননি।
নেহা বোরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তাকে অন্যদের সঙ্গে দৌড়ে পালাতে দেখা যায়। এরপর তাকে ধাওয়া করে পুলিশ আটক করে।
২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নেহা বোরা অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। প্রায় প্রতিটি বিক্ষোভের পরই পুলিশ তাকে আটক করেছে।
শনিবার যন্তর-মন্তরে যাওয়ার পথগুলোতে কড়া পাহারার মধ্যে তিনি আকস্মিকভাবে দিল্লি গিয়ে বিক্ষোভ করেন। পরে তাকে আটক করা হয়।
তবে রোববার তিনি কৌশল পরিবর্তন করেন। বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এরপর তিনি সেখানে পৌঁছে বিক্ষোভ করেন। রোববারও পুলিশ তাকে আটক করল।
সূত্র: বিবিসি