
শিক্ষার্থীদের ‘শারীরিক শাস্তি’ দেয়ার অনুমতি পাচ্ছেন ডেনমার্কের শিক্ষকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৬:২১

দিল্লিতে আবারও বিক্ষোভের ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত
‘ভোট চুরি’ ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান প্রতিবাদ এবং রাজধানী দিল্লিতে ইন্ডিয়া ব্লকের প্রস্তাবিত বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নিজেদের সব সাংসদকে সোমবার (১২ অক্টোবর) দিল্লিতে উপস্থিত থাকতে বলেছে কংগ্রেস।
নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে চলমান বিক্ষোভের অংশ হিসেবে ‘ইন্ডিয়া ব্লক’ ভারতের প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা করছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ঘোষণা করেছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি-র নেতৃত্বে হওয়া বিক্ষোভে দিল্লি পুলিশ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা ছাত্র ও নারীদের ওপর সহিংসতা চালিয়েছে–এই অভিযোগে ইন্ডিয়া ব্লক ১২ অক্টোবর (সোমবার) আবারও রাস্তায় নামবে।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ একাধিক পোস্টে কংগ্রেস সাংসদ ভারতের প্রধানমন্ত্রীকে ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমায় আইকনিক খলনায়ক চরিত্র ‘মোগাম্বো’-র সঙ্গে তুলনা করেছেন এবং অভিযোগ করেছেন যে সরকার তরুণ ও ছাত্রদের কণ্ঠস্বর দমন করার চেষ্টা করছে।
রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লি পুলিশের বিরুদ্ধে ‘গুণ্ডামি’ করার এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কর্মীদের নারী ও যুবকদের ওপর সহিংসতা চালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ করেছেন।
পরবর্তী দফার বিক্ষোভের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামী সোমবার, ১২ অক্টোবর; কংগ্রেস, সমগ্র ইন্ডিয়া জোট এবং দেশের যুবসমাজ আবারও বিপুল সংখ্যায় রাস্তায় নামবে। এবং এবারও, এই আওয়াজ সারাদেশে আগের চেয়েও জোরালোভাবে প্রতিধ্বনিত হবে।’
অমিত শাহকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী আরও বলেন, ‘আপনার যত ইচ্ছা পুলিশ সদস্য নিয়ে আসুন—১০, ২০ বা ৪০ হাজার। আপনার যত খুশি বিজেপি-আরএসএস গুন্ডাদের ডেকে পাঠান। আমরা ভয় পাব না। আমরা পিছু হটব না। এই লড়াই এখন থামবে না!’
সূত্র: ইকোনমিক টাইমস