
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭

জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে ৮ আগস্ট তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত
ইরানের নাগরিকদের জন্য ‘শত্রুভাবাপন্ন গণমাধ্যমে’ যাওয়া অথবা সাক্ষাৎকার দেওয়া নিষিদ্ধ করে দেশটির সংসদে একটি প্রস্তাব পাস করা হয়েছে। ইরানের ইন্টেলিজেন্স মন্ত্রণালয়কে কোন কোন গণমাধ্যম এই তালিকার অন্তর্ভুক্ত সেটি চিহ্নিত করে ঘোষণা করার দায়িত্ব দেওয়া হয়েছে। খবর বিবিসি’র।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘প্রভাব প্রতিহত করা’ এবং ‘গুপ্তচরবৃত্তির শাস্তি জোরদার করা’ সংক্রান্ত বিতর্কিত পরিকল্পনার আওতায় এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। তবে সরকারি কর্মকর্তাদের এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, আইন লঙ্ঘনকারীরা ইসলামী দণ্ডবিধির ষষ্ঠ স্তরের শাস্তির মুখোমুখি হবেন। এই স্তরের শাস্তির মধ্যে রয়েছে:
‘প্রভাব প্রতিহত করার’ এই পরিকল্পনাটি গত ১৫ আগস্ট প্রথম সংসদে অনুমোদিত হয় এবং এরপর থেকেই এটি পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে পরিকল্পনাটিতে অনেক ‘ত্রুটি’ আছে ঘোষণা করে সরকার গত ১০ সেপ্টেম্বর এটির সম্পূর্ণ বিরোধিতা করেছে।
এই পরিকল্পনার আরেকটি ধারায় ইরানি গবেষক এবং বিদেশি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: বিবিসি