
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিষয়ক পরিচালক ইব্রাহিম সুলতান আল-হাশমি। ফাইল ছবি
হুতিদের সাথে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিষয়ক পরিচালক ইব্রাহিম সুলতান আল-হাশমি বলেছেন, দোহা ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের পদক্ষেপগুলোকে সমর্থন করে’।
দোহায় সাংবাদিকদের তিনি বলেন, ‘মক্কা জোটসহ আমরা এই অঞ্চলের দেশগুলোর নেওয়া যেকোনো উদ্যোগকে সমর্থন করি, যদি তার লক্ষ্য হয় স্থিতিশীলতা অর্জন।’
তবে, ‘মক্কা জোটে কাতারের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলার সময় এখনও আসেনি’ বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও আল-হাশমি আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় অগ্রগতির লক্ষ্যে যোগাযোগ ও সফর অব্যাহত আছে।
তিনি বলেন, ‘ইরানের অবস্থানের বিষয়ে সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে তেহরানের পক্ষ থেকে কোনো সফরের বিষয়ে কাতার উন্মুক্ত।’
সূত্র: আল জাজিরা