
গুলশান ক্লাবে ‘বনানী উইমেন্স ক্লাব’র কাওয়ালি নাইট
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬

এসময় প্লাজমা লিকেজ, শক ও অন্যান্য জটিলতার ঝুঁকি তৈরি হতে পারে। ছবি: সংগৃহীত
ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেজ হলো রোগের এমন একটি গুরুত্বপূর্ণ সময়, যখন কিছু রোগীর রক্তনালি থেকে প্লাজমা বেরিয়ে গিয়ে রক্তের ভলিউম কমে যাওয়া প্লাজমা লিকেজ, শক ও অন্যান্য জটিলতার ঝুঁকি তৈরি হতে পারে।
সাধারণত এটি জ্বর শুরু হওয়ার ৩–৭ দিনের মধ্যে, বিশেষ করে জ্বর কমে যাওয়ার সময় শুরু হতে পারে। তবে সবার ক্ষেত্রে এই পর্যায় হয় না।
এই সময়ে কী হতে পারে?
১. প্লেটিলেট দ্রুত কমতে পারে
২. হেমাটোক্রিট (HCT) বাড়তে পারে
৩. তীব্র পেটব্যথা বা পেটে চাপ/অস্বস্তি
৪. বারবার বমি
৫. নাক বা মাড়ি দিয়ে রক্তপাত
৬. অস্বাভাবিক দুর্বলতা বা অস্থিরতা
৭. হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
৮. প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
৯. গুরুতর ক্ষেত্রে রক্তচাপ কমে শক হতে পারে
ডেঙ্গুতে জ্বর কমে গেলেই রোগী ভালো হয়ে গেছেন—এমন ধরে নেওয়া ঠিক নয়। বরং জ্বর কমার পরের সময়টিই কিছু রোগীর জন্য বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এই সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী CBC/প্লেটিলেট ও হেমাটোক্রিট পর্যবেক্ষণ, পর্যাপ্ত তরল গ্রহণ এবং সতর্কভাবে উপসর্গ পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ।