
১১ অক্টোবর: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৪

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ফাইল ছবি
জমকালো সাজ নয়, পঞ্চাশ দশকের ফ্যাশনে কালো রংয়ের পোশাক আর আত্মবিশ্বাসী উপস্থিতি- এতেই ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার নতুন লুকের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
পঞ্চাশের দশকের ফ্যাশন থেকে অনুপ্রাণিত মেহজাবীনের সাজে ছিল বোল্ড লুক আর পোশাকের কালো হল্টার-নেক সুইংয়ে যেন ছিল রেট্রো ফ্যাশনের ছোঁয়া।
ফিটেড কোমর, ঘেরযুক্ত স্কার্ট, গ্লিটারযুক্ত অ্যাঙ্কেল-স্ট্র্যাপ হিল আর উজ্জ্বল লাল লিপস্টিক- সব মিলিয়ে ক্লাসিক লুককে অভিনেত্রী দিয়েছেন আধুনিক গ্ল্যামারের ছোঁয়া। পরিমিত মেকআপ আর সাবলীল উপস্থিতিতে নজর কেড়েছে তার পুরো সাজও।
ছবি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসা পেতে শুরু করেন এই অভিনেত্রী। একদিকে প্রতিক্রিয়ার বন্যা, অন্যদিকে মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস। ভালোবাসার ইমোজি দিয়ে অনুরাগীদের মন্তব্যের জবাবও দিয়েছেন অভিনেত্রী।
ফ্যাশনে নজর কাড়তে যে সব সময় অতিরিক্ত জাঁকজমকের প্রয়োজন নেই, মেহজাবীনের এই লুক যেন তারই উদাহরণ। ভিন্টেজ ফ্যাশন, ক্লাসিক রঙ আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে আবারও নিজের স্টাইল স্টেটমেন্ট তুলে ধরেছেন অভিনেত্রী যা এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে।