
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ (৬ অক্টোবর ২০২৬)
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৭:২৪

সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। ছবি: সংগৃহীত
সূর্যাস্তের পর আজ রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার আকাশে খালি চোখেই দেখা যাবে প্রকৃতির এক বিরল দৃশ্য। সৌরজগতের ষষ্ঠতম গ্রহ শনির বার্ষিক অবস্থান 'অপজিসন' বা প্রতিযোগ থাকায় রাতের আকাশে আজ অত্যন্ত উজ্জ্বলভাবে ধরা দেবে গ্রহটি।
বৃহস্পতির পরে শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। চারপাশে বৃত্তাকার বলয় থাকায় এই গ্রহ অন্য গ্রহের চেয়ে সম্পূর্ণ আলাদা। গ্রহটি মূলত গ্যাস দিয়ে তৈরি। এর প্রধান বৈশিষ্ট্য হলো চারপাশে থাকা বরফ ও ধূলিকণার রিং বা বলয়।
আজ রোববার (৪ অক্টোবর) গ্রহটি বিপরীত অবস্থানে পৌঁছানোর কারণে রাতের আকাশে এটি বেশ বড় ও উজ্জ্বল হয়ে উঠবে। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল জানিয়েছে, সূর্য অস্ত যাওয়ার পর থেকেই পূর্ব আকাশে শনি গ্রহকে একটি উজ্জ্বল, স্থির নক্ষত্রের মতো দেখা যাবে। এটি সারা রাত আকাশে থাকবে এবং মধ্যরাতের দিকে সবচেয়ে উঁচুতে অবস্থান করবে।
এদিকে নাসা জানিয়েছে, খালি চোখে পূবের আকাশে শনি গ্রহকে একটি উজ্জ্বল ও স্থির আলোর বিন্দুর মতো দেখা যাবে। শনি গ্রহের এ উজ্জ্বলতা মধ্যরাতে শীর্ষে থাকবে। তবে খালি চোখে গ্রহটির বিখ্যাত বলয় বা রিং দেখা যাবে না।
বিজ্ঞানী ও জ্যোতির্বিদরা বলছেন, শনির বলয় ও এর উপগ্রহ বা চাঁদের মহাজাগতিক দৃশ্য দেখতে হলে অন্তত একটি ছোট টেলিস্কোপ বা ট্রাইপডসহ বাইনোকুলার প্রয়োজন হবে।