
নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কর্মিসভা বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশ অস্থির করতে পতিত দোসররা নাশকতায় জড়িত হচ্ছে উল্লেখ করে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সমসাময়িক ঘটনা প্রবাহের প্রসঙ্গ টেনে রিজভী প্রশ্ন তোলেন, পুলিশ ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।
এ সময় ডেঙ্গু মোকাবিলায় সবার প্রচেষ্টা উপর জোর দেন বিএনপির এই শীর্ষ নেতা।
তিনি বলেন, আগেই সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে। ৫০ টাকার ডেঙ্গু পরীক্ষা এখন বিনামূল্যে করা হচ্ছে, যোগ করেন রিজভী।
পাশাপাশি, সরকার কোনো নৈরাজ্য প্রশ্রয় দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী।