
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে: রিজভী
মুরসালীন হক জুনাইদ
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৪:৫৯

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নগর ও পল্লী এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপন বিষয়ক আলোচনা সভায় বক্তৃতা করছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান।
স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের সূতিকাগার উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, এই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে আবার জনগণের কাছে ফিরিয়ে দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে নগর ও পল্লী এলাকায় সমবায় সমিতির মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের কর্মকৌশল নির্ধারণ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, সৌরশক্তির ব্যবহারে সরকারের ঘোষিত পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারের নেয়া সব কর্মকাণ্ডের সুফল যেন দেশের সাধারণ মানুষ ভোগ করতে পারে, সে লক্ষ্যেই কাজ করার তাগিদ দেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ভূমিকা এবং সৌরবিদ্যুতের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি ঘটেনি যে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করবেন। বিরোধী দলের শাটডাউনের আহ্বানের পরও গত পাঁচ দিনে ৭৭৭৬ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। প্রবাসীরা দেশের পরিস্থিতি ও আন্দোলনের প্রেক্ষাপট বোঝেন উল্লেখ করে তিনি জানান, গত সাত মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১ বিলিয়ন ডলার বেড়ে ৩৭ বিলিয়নে উন্নীত হয়েছে এবং মোট ঋণের চাপ ৩৭ শতাংশ থেকে কমে ৩২ শতাংশে নেমেছে।
জাতীয় সংসদে ও রাজপথে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে মীর শাহে আলম বলেন, সংসদে ও রাজপথে বিরোধী দলের বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। জাতিসংঘের অধিবেশনে সরকারের সফলতা ঢেকে দিতেই রাড্ডা ও নিউগিনি প্রজেক্টে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙচুর চালিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরশক্তির গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে সৌরশক্তি থেকে মাত্র ১,৮৭২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, যেখানে পাকিস্তানের মতো দেশ ৩২ হাজার মেগাওয়াট উৎপাদন করছে। বাসাবাড়িতে উৎপাদিত উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরকার কিনে নেবে জানিয়ে তিনি সমবায় অধিদফতরের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
সমবায় ভবনের এই আলোচনা সভায় অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।