
শান্তিপূর্ণ দুর্গাপূজা, বিএনপির সাফল্য: নাছির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৭:৩

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে বিরোধী দল জামায়াতের সুসম্পর্কের স্পষ্ট প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করে বলেন, পতিত ফ্যাসিস্ট ও জামায়াত মিলেমিশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।
তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলছেন, পতিত আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক করেই ক্ষমতায় বসেছে বিএনপি।
আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে বলেই বিএনপি গণভোটের রায় মানতে নারাজ বলেও মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি৷
প্রসঙ্গত, দেশের রাজনীতিতে এখন আলোচিত ইস্যু জামায়াতের সঙ্গে পতিত আওয়ামী লীগের সম্পর্ক।
এর আগে, প্রধানমন্ত্রী গোয়েন্দা তথ্যের বরাতে ২ দলের সম্পর্কের বিষয়ে কথা বলেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে একই অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও গুপ্তদল মিলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে৷