
নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কর্মিসভা বৃহস্পতিবার
আলতাফ হোসেন
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২২:৪১

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সরকারি কাজে বাধা দেয়ার মামলায় গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি না দেয়া হলে রেমিট্যান্সে এর প্রভাব পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান।
গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক মামলা হলেও এবং জামিনযোগ্য হওয়া সত্ত্বেও আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, এক বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিককে হ্যান্ডকাফ ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। তিনি বর্তমানে অসুস্থ হলেও কারাগারে তার প্রয়োজনীয় চিকিৎসার সুব্যবস্থা করা হয়নি।
আদালত প্রাঙ্গণের পরিস্থিতি তুলে ধরে জামায়াত নেতা অভিযোগ করেন, ‘আদালতে বিএনপির আইনজীবীরা এক মব সৃষ্টি করেছেন। আমরা অতীতে আওয়ামী ফ্যাসিবাদের আমলে আদালতে যে ধরনের নজিরবিহীন ও ন্যক্কারজনক দৃশ্য দেখতাম, আজ ঠিক তা-ই দেখা গেল। আমরা এর তীব্র ধিক্কার জানাই।’
গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামানকে এভাবে গ্রেফতারের ঘটনায় বিভিন্ন দেশে থাকা রেমিট্যান্স যোদ্ধারা চরম ক্ষুব্ধ হয়েছেন। তারা ২৪-এর গণ-অভ্যুত্থানের সময়ের মতো আবারও ‘রেমিট্যান্স শাটডাউন’-এর কথা ভাবছেন। তাকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে দেশের রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এর আগে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী এক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি, লাগেজ পেতে বিলম্ব এবং অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই মূলত আখতারুজ্জামানকে চক্রান্ত করে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মারমুখী আচরণ ও সরকারি কাজে বাধার অভিযোগে ১ অক্টোবর একটি মামলা দায়ের করা হয়। এর জের ধরে গত শুক্রবার রাতে ডিবি পুলিশ মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে।