
তরুণদের প্রশ্নে মিলবে পরিকল্পনার উপাদান, এগিয়ে যাবে দেশ: রিজভী
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৯:৫৭

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের শাহাদতবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। ছবি: ভিডিও থেকে নেয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের শাহাদতবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।
স্বৈরাচারী আমলে দেশ বারবার মুখ থুবড়ে পড়েছে উল্লেখ করে আমান বলেন, এবারের নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল এবং ৯০-এর ছাত্রনেতারা। এ ছাড়া শহীদের স্মৃতিতে শ্রদ্ধা জানান ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
১৯৯০ সালের ১০ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় স্বৈরাচারী হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন গণতন্ত্রকামী মানুষ। সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান ছাত্রদল নেতা নাজির উদ্দিন আহমেদ জেহাদ। তার মৃত্যু কেবল একজন তরুণের জীবনাবসান ছিল না; এটি এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি পায়।
শহীদ জেহাদের আত্মত্যাগের পর বিভিন্ন ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ জোরলো হয়। সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে আন্দোলন বিস্তৃত হতে থাকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজপথে। রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলন, ছাত্রসমাজের প্রতিরোধ এবং পেশাজীবীদের সক্রিয়তা মিলিয়ে শেষ পর্যন্ত পতন ঘটে প্রায় ৯ বছরের সামরিক স্বৈরশাসনের।