
পদত্যাগের নির্দেশ দেয়ার খবর গুজব, দাবি ইশরাকের
ব্রেকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৩:৪৫

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা-গবেষণায় সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
এ সময় নলেজ করিডোর প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কেও বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন পাকিস্তানের হাইকমিশনার।
এ ছাড়া শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উভয়পক্ষ।