
আবারও রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার অপচেষ্টা হচ্ছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৭:০

বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শরিক হন সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা।
জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। রাষ্ট্রপতির পক্ষ থেকে আব্দুল হাইয়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকার। এছাড়া বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান মন্ত্রী পরিষদের সদস্যরা।
মুন্সিগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গত বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল হাই।