
সংবিধান সংশোধন নাকি সংস্কার, দুই মেরুতে বিএনপি-জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৪

প্রতিটি উৎসব পরস্পর ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রতিটি উৎসব পরস্পর ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজা পরিদর্শন শেষে রিজভী মন্দির ও মণ্ডপের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, এবার প্রতিটি মন্দিরে ৮ হাজার টাকা অনুদান এবং পুরোহিত ও সেবায়েতদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে পুরোহিতের জন্যও ভাতার ব্যাবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
দেশের প্রতিটি স্থানে বিএনপি নেতাকর্মীরা পূজার মণ্ডপে পাহারার কাজে নিয়োজিত আছেন বলেও জানান রিজভী।
তিনি বলেন, নির্বিঘ্ন উৎসব পালনে সার্বিকভাবে সব মণ্ডপের খোঁজ খবর নেয়ার চেষ্টা করছে বিএনপি ও সরকার।