
সংসদ ভবনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৯:৫০

জামায়াত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের দায়ে এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ককে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ছবি সংগৃহীত
কুমিল্লায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলার ঘটনায় এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দলের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। কেন তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, সেমর্মে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশও দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি এবি পার্টির নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কিংবা দলের পক্ষে কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান করতে পারবেন না। এ সময়ে তার কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায় এবি পার্টি বহন করবে না।
এছাড়া দলের গঠনতন্ত্র অনুযায়ী অন্তর্বর্তী সময়ের জন্য কুমিল্লা মহানগর শাখার সদস্যরা ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।