
পিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯:১৪

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আলোচনায় অংশ নেয়া নিয়ে বিতর্কে জড়িয়েছেন গণঅভ্যুত্থানের ছাত্র নেতারা।
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আলোচনায় অংশ না নেয়ায় এনসিপির সদস্য সচিব এবং সংসদ সদস্য আখতার হোসেনের সমালোচনা করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অন্যদিকে জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি হওয়ায় বৈঠক বর্জন করেছেন বলে জানিয়েছেন আখতার।
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দশম বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
স্বরাষ্ট্রমন্ত্রী এবং কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে সংবিধান সংশোধনের বিভিন্ন ইস্যুতে নিজেদের মতামত তুলে ধরেন ছাত্র প্রতিনিধিরা।
তবে বৈঠকে অংশ নেয়ার আহ্বান জানানো হলেও বিরোধীদলীয় জোট সমর্থক শিক্ষার্থী নেতারা সেখানে আসেননি।
পরে ব্রিফিংয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা এবং সামাজিক মাধ্যম বা রাজপথে প্রতিক্রিয়া জানালে সমাধান হবে না, সমাধান হবে আলোচনায়।
আর সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহহিন আয়েশা বলেন, বৈষম্যবিরোধী প্লাটফর্মের দোহাই দিয়ে যদি কেউ আজকের বৈঠক বয়কট করেন, তাহলে সেখানে ভিন্ন উদ্দেশ্য আছে।
এ বিষয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য ও ২৪ এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তৎকালীন ছাত্রনেতা আখতার হোসেন বলেন, সংবিধান সংশোধন নিয়ে সরকার মেকি আলোচনা করছে। যেখানে জনগণের কোনো অংশগ্রহণ নেই। এই কার্যক্রম জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি হওয়ায় ২৪এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধি হিসেবে বৈঠক বর্জন করেছেন বলে জানান তিনি।