
জামায়াত এমপির হোয়াটসঅ্যাপ থেকে সাংবাদিকের কাছে টাকা দাবি, পরে জানা গেল অ্যাকাউন্ট হ্যাকড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৮:৮

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
আসামে মুসলিম পরিবারের ঘরবাড়ি ও মসজিদ উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
একইসঙ্গে, এ ঘটনায় বাংলাদেশের জনগণকে ফাঁদে পা না দিয়ে; সামাজিক সম্প্রীতি ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে পোস্টের মাধ্যমে এ অবস্থানের কথা জানান জামায়াত আমির।
তিনি বলেন, আসামের নগাঁও জেলার লুতুমারি-লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে রোববার (১৮ অক্টোবর) ৬০০টিরও বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।
এর আগের দিন, শনিবার (১৭ অক্টোবর) আসামের তিন জেলায় আরও ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। অর্থাৎ, দুই দিনে মোট ১১০০টিরও বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে। এ উচ্ছেদ অভিযানে ১০টিরও বেশি মসজিদও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এর মধ্যে কয়েকটি মসজিদের বয়স ৫০ বছরেরও বেশি, যোগ করেন জামায়াত আমির।
তিনি বলেন, এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভারত সরকার সংখ্যালঘু মুসলমানদের অধিকার রক্ষায় শুধু ব্যর্থই হচ্ছে না, বরং বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার ক্ষুণ্ন করছে। এ ধরনের ঘটনা মানবতা, আইনের শাসন ও সভ্য সমাজের মূল্যবোধের পরিপন্থি। যে দেশেই, যে পক্ষের দ্বারাই এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হোক না কেন, তা অবশ্যই নিন্দনীয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের আপামর জনগণের প্রতি আমাদের আহ্বান—কোনো উসকানিতে দেশের অভ্যন্তরে ধর্মীয় বিভাজন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। কারও পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের প্রিয় দেশে বিদ্যমান সামাজিক সম্প্রীতি যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে।