
নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কর্মিসভা বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদকে জাতীয়তাবাদী শক্তির উজ্জ্বল প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, এটাই আমাদের স্পিরিট। দেশের প্রশ্নে আমরা কখনো আপস করবো না। আমরা যেকোনো মূল্যে এই মাটিকে রক্ষা করবো।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘শেখ হাসিনা বলেছিল- ভারতকে যা দিয়েছি তা তারা মনে রাখবে। কী এমন দিয়েছিল যে এভাবে বলতে হবে। এর ভেতরেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয়ার কথা ফুটে ওঠে।’
তিনি আরও বলেন, ‘সেই ফ্যাসিবাদের দুর্বৃত্তরা আবরার ফাহাদকে হত্যা করলো। এই হত্যার কাহিনি পুরো জাতি অনুভব করেছে। গোটা জাতি প্রতিশোধের স্পৃহায় জেগে উঠেছিল। সেই স্রোতকে ফ্যাসিস্টরা আটকাতে পারেনি। সেই স্রোত ধরেই তাদের বিদায় হয়েছে।’
ছাত্রদল কোনো গুপ্ত সুপ্তের আশ্রয় নেয়নি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তারা ফ্যাসিবাদের আমলেও রাজপথে ছিল। এটা ছাত্রদলের জন্য গর্বের।’
তিনি বলেন, ‘আবরার হত্যা নিছক হত্যাকাণ্ড নয়, ফেসবুক পোস্টকে ঘিরে তাকে হত্যার মাধ্যমে আধিপত্যবাদীদের একটা ভয় পাইয়ে দেয়ার চেষ্টা ছিল। কিন্তু সেটা কাজে লাগেনি।’
আলোচনা সভায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমাদের শতশত নেতাকর্মীদের শহীদ আবরার ফাহাদের মতো করেই হত্যা করা হয়েছে। হয়তো সেই দৃশ্য সিসিটিভিতে ধারণ করা নেই, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে এই হত্যাকাণ্ড হয়েছে। এমন পৈশাচিক নির্যাতনের মধ্যেও ছাত্রদল রাজপথ ছাড়েনি। কিন্তু যারা সে সময় ছাত্রলীগের ব্যানারে ছিল তারাই আজ আমাদের জ্ঞান দেয়।’
তিনি আরও বলেন, ‘আবরার হত্যার একজন আসামি পালিয়েছে। এরসঙ্গে একটা বিশেষ গোষ্ঠী জড়িত। জামায়াত-শিবিরের যোগসূত্র খুঁজে পাই।’
ভারতীয় আগ্রাসন মেনে না নেয়ার হুঁশিয়ারি দিয়ে রাকিব বলেন, ‘আবরার ফাহাদের ভাষাতেই আমরা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। জামায়াত শিবিরও আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, অথচ তারা আজ ছাত্রলীগের নাম নিতে লজ্জা পায়। তারা আজ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কথা বলে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও তাদের কথার মিল পাওয়া যায়।’