
দুর্লভ পাণ্ডুলিপি ও আধুনিক প্রদর্শনীতে সেজেছে মক্কার হেরা জাদুঘর
মুফতি আবদুল্লাহ তামিম
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৪:৬

মসজিদে নববীর আশপাশে সবুজের সমারোহ।
মদিনার মসজিদে নববী (সা.)-এর আশপাশের এলাকাকে সবুজ ও দৃষ্টিনন্দন করে তুলতে ৫ হাজার ৪৪৪টি গাছ লাগিয়েছে মদিনা পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে এলাকাটিতে প্রায় ৯ হাজার ৯৩০ বর্গমিটার সবুজ জায়গা এবং ১ হাজার ৩৮৫টি গাছ ও উদ্ভিদ রোপণের নির্ধারিত স্থান রয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে প্রতিবেদনে বলা হয়, মসজিদে নববীকে ঘিরে কেন্দ্রীয় এলাকার বিভিন্ন স্থান, সড়ক ও রাস্তার পাশে এসব গাছ লাগানো হয়েছে।
মসজিদে নববী এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মুসল্লি ও দর্শনার্থীর সমাগম ঘটে। তাঁদের চলাচলের পথ ও আশপাশের পরিবেশকে আরও সুন্দর করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের তথ্যমতে, গাছপালা, সবুজ জায়গা ও পরিকল্পিতভাবে সাজানো উদ্ভিদ রোপণের স্থানগুলো এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের উন্নয়নেও ভূমিকা রাখছে। আশপাশের স্থাপনা ও নাগরিক সুযোগ-সুবিধার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব সবুজায়ন করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করছে না কর্তৃপক্ষ। সারা বছর গাছপালা সতেজ রাখতে নিয়মিত পানি দেওয়া, ডালপালা ছাঁটাই, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং গাছের অবস্থা পর্যবেক্ষণসহ বিভিন্ন পরিচর্যা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মসজিদে নববীতে যাতায়াতের সড়ক, চলাচলের পথ এবং বাস ও গাড়ি পার্কিং এলাকার আশপাশেও রয়েছে এ সবুজায়ন কার্যক্রম। এর ফলে মুসল্লি ও দর্শনার্থীদের জন্য এলাকাটি আরও মনোরম ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে কর্তৃপক্ষ।